শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে দোকান থেকে ৯০ হাজার টাকা নিয়ে পালানোর সময় চোর আটক

নিজস্ব প্রতিবেদক | আদমদীঘি   বুধবার, ২৮ মে ২০২৫
428 বার পঠিত
আদমদীঘিতে দোকান থেকে ৯০ হাজার টাকা নিয়ে পালানোর সময় চোর আটক

বগুড়ার আদমদীঘিতে হাজী ট্রেডার্স নামের এক মুদি দোকানের ক্যাশ বাক্স থেকে কৌশলে ৯০হাজার টাকা চুরি করে পালানোর সময় বাবুর আলী খান (৫০) নামের এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় হাজী কমপ্লেক্স মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। আটক বাবুর আলী খান খুলনা জেলার খানজাহান উপজেলার গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকার কানাই খাঁ ওরফে কালুর ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার আদমদীঘি বাসস্ট্যান্ড থানা রোড এলাকায় হাজী কমপ্লেক্স মার্কেটে আলহাজ্ব ট্রেডার্স দোকানের মালিক মোস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় সারাদিন তার দোকানে বেচাকেনা করছিলেন। সন্ধ্যা ৬টার দিকে বাবুর আলী খান নামের ওই চোর দোকানের আশেপাশে ঘোরাঘুরি করছিল। মোস্তাফিজুর রহমান দোকানে বেচাকেনার কাজে ব্যস্ত থাকার সুযোগে চোর বাবুর আলী খান ওই দোকানের ভিতরে ঢুকে কৌশলে ক্যাশ বাক্স থেকে ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দোকান মালিক মোস্তাফিজুর রহমানের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে বাবুর আলী খানকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে আদমদীঘি থানায় সোপর্দ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আটক বাবুর আলী খানকে আদালতে প্রেরণ করা হয়েছে।


Facebook Comments Box


Posted ১০:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!