বগুড়ার আদমদীঘিতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত রোববার (৭ ডিসেম্বর) রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড ও ভূমি অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলা সদরের শিয়ালশন গ্রামের আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০) ও তালশন কালীবাড়ি এলাকার রহিদুল ইসলামের ছেলে তারেক হোসেন (১৯)।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গত রোববার রাতে আদমদীঘি থানা পুলিশ আদমদীঘি বাসস্ট্যান্ড ও ভূমি অফিসের সামনে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিক্রির সময় রফিকুল ইসলামের নিকট থেকে ১১০ গ্রাম গাঁজা ও ১ হাজার ১৫০ টাকা এবং তারেক হোসেনের নিকট থেকে ১শ গ্রাম গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৮:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
Alokito Bogura | Editor & Publisher