বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ মার্চ (সোমবার) রাতে বগুড়া প্রেসক্লাবের পুরাতন ভবন মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক মোহন আখন্দের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব মেহেরুল সুজনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আহবায়ক কমিটির সদস্য তানভীর আলম রিমন, এসএম আবু সাঈদ, আতিকুর রহমান সোহাগ, সুমন সরদার ও মাহবুবা পারভীন লুনা।
সভায় সরকার অনুমোদিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শিগগিরই সদস্য অন্তর্ভুক্তিতে ইচ্ছুকদের কাছ থেকে, আবেদন আহ্বান করার সিদ্ধান্তও হয় এই সভা থেকে।
Posted ১১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬
Alokito Bogura | Editor & Publisher