শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ; জরিমানা গুনলেন ব্যবসায়ী

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   সোমবার, ২১ আগস্ট ২০২৩
363 বার পঠিত
আদমদীঘিতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ; জরিমানা গুনলেন ব্যবসায়ী

বগুড়ার আদমীঘি ও সান্তাহার মাছের আড়ৎ ও হাটবাজারে নিষিদ্ধ পিরানহা ও বিদেশী মাগুর মাছ অবাধে বেচাকেনা চলছে। স্থানীয়দের অভিযোগ মাছ বাজার গুলোতে দুর্বল মনিটরিংয়ের কারনে নিষিদ্ধ এসব মাছ বেচাকেনা হয়ে থাকে।

আজ সোমবার বেলা ১০টায় আদমদীঘি সদর মাছ বাজারে বিক্রি কালে পিরানহা মাছ জব্দ ও বিক্রেতাকে জরিমানা
করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল ও থানা পুলিশ।


আদমদীঘি সদর, সান্তাহার মাছের আড়ৎ, মুরইল, নসরতপুর, চাঁপাপুর, ছাতিয়ানগ্রাম, কুন্দগ্রামসহ কয়েকটি হাটবাজারে দেখা গেছে, উৎপাদন বিক্রি ও বহন নিষিদ্ধ রাক্ষুশি পিরানহা ও বিদেশী মাগুর মাছ অবাধে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ রুপচঁাদা মাছ মনে করে বিষাক্ত এসব মাছ অবলীলায় কিনে খাচ্ছেন। ফলে তারা অজান্তেই চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।

এমন সংবাদের ভিত্তিতে বেলা ১০টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট মুনিরা সুলতানা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল ওই বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী স্বপন কুমার মন্ডলকে বিক্রির সময় বেশ কিছু সংখ্যক পিরানহা মাছসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করে মাছ গুলো জব্দ করা হয়।


Facebook Comments Box


Posted ৬:৫১ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!