শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় অনলাইন জুয়ায় দেনাগ্রস্ত হয়ে গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
308 বার পঠিত
সোনাতলায় অনলাইন জুয়ায় দেনাগ্রস্ত হয়ে গার্মেন্টস শ্রমিকের আত্মহত্যা

বগুড়ার সোনাতলা উপজেলায় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে দেনাগ্রস্ত এক গার্মেন্টস শ্রমিক বিষ সেবন করে আত্মহত্যা করেছেন। নিহতের নাম মনঞ্জু শেখ (৪৫)। তিনি উপজেলার পৌর এলাকার চমরগাছা (নিত্যনন্দনপুর) গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনঞ্জু শেখ ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। সেখানে অবস্থানকালে তিনি অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ছুটিতে বাড়িতে এসে পাওনাদারদের চাপের মুখে পড়েন। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।


৩০ মার্চ সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে সবার অগোচরে বিষাক্ত তরল পান করেন মনঞ্জু শেখ। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে সিএনজি যোগে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজ আহমেদ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, ঘটনাটি বগুড়া মেডিক্যালে হয়েছে সদর থানার বিষয়।

স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ।


Facebook Comments Box

Posted ১০:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!