শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে গৃহবধূর লাশ ফেলে পালালেন স্বামীসহ স্বজনরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩
420 বার পঠিত
আদমদীঘিতে গৃহবধূর লাশ ফেলে পালালেন স্বামীসহ স্বজনরা

বগুড়ার আদমীঘিতে মেহের নিগার সোহাগী (২০) নামের এক গৃহবধূকে নির্যাতনে আহত করার পর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ওই গৃহবধূর লাশ কৌশলে শশুরালয়ে ফেলে রেখে পালিয়ে যায় স্বামীসহ স্বজনরা।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৫টায় আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মেহের নিগার সোহাগী এক সন্তানের জননী। ওইদিন সন্ধ্যা ৭ টায় আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের হোসেন আলীর ছেলে নাদিম প্রামানিকের সাথে আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর গ্রামের খোকনের মেয়ে মেহের নিগার সোহাগীর প্রায় তিন বছর পূর্বে বিয়ে হয়। তাদের একটি দেড় বছরের মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে সোহগীকে তার স্বামীসহ শ^শুড় বাড়ির লোকজন মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করতো।

গতকাল বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরধরে গৃহবধূ মেহের নিগার সোহাগীকে তার ননদ হোসনে আরা আবারো মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে। ফলে মেহের নিগার সোহাগী অসুস্থ হয়। দুপুরে ওই গৃহবধূ বিষপান করেছে বলে তার স্বামী ও শশুড় বাড়ির লোকজন প্রচার করে তাকে অসুস্থ্য অবস্থায় প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়া পথে মারা যায়। এরপর তার লাশ কৌশলে ফিরে কালাইকুড়ি গ্রামে শশুরালয়ে রেখে স্বামী ও তার স্বজনরা পালিয়ে যায়। বিকেল ৫টায় জানাজানি হলে গ্রামবাসি এসে মেহের নিগার সোহগীর পিত্রালয় ও পুলিশে খবর দেন। নিহতের শাশুড়ি নার্গিস বেগম জানায়, ননদ হোসনে আরার সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে চুলাচুলির ঘটনা ঘটে। স্বামী নাদিম প্রমানিক ও শশুড়সহ পরিবারের লোকজন পালিয়ে থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। নিহত মেহের নিগার সোহাগীর মা নাজমা বিবি জানায়, তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তবে ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

Facebook Comments Box


Posted ৫:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!