শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ০৫ মে ২০২৩
442 বার পঠিত
আদমদীঘিতে ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা

বগুড়ার আদমদীঘিতে শুরু হয়েছে ইরি বোরো মৌসুমের ধান কাটা। কৃষকরা ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন। তাই কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। আবহাওয়া অনুকুলে থাকায় শস্য ভান্ডার বলে খ্যাত এ উপজেলায় এবারও ইরি বোরো ধানের বাম্পার ফলন হবে বলে কৃষকেরা আশা করছেন।

আদমদীঘি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়ন মিলে এবার ১২ হাজার ৪৫০ হেক্টর জমিতে ইরিবোরো ধান চাষ করা হয়। এর মধ্যে জিরাশাইল, কাটারী ভোগ, ব্রিআর-৮৯, ব্রি-আর-৯০ সহ বেশ কয়েক জাতের ইরি বোরো ধান রোপন করা হয়। চলতি মৌসুমে ইরিবোরো ধান গাছে তেমন কোন
রোগবালাই দেখা দেয়নি। ধানের শীষ ভাল রাখতে কৃষকরা সার্বক্ষনিক পরিচর্যা ও রোগবালাই দমনে তীব্র রোদের মধ্যেও কৃষকরা তাদের জমিতে কীটনাশক স্প্রে-করছেন। পাকা ইরিবোরো ধান ঘওে তুলতে এক মূহুর্তের জন্যেও বিশ্রাম নেয়ার ফুরসত নেই কৃষকদের।


মাঠে মাঠে হাওয়ায় দুলছে পাকা ইরিবোরো ধানের গাছ পাতা শীষ আর আনন্দে দুলছে কৃষকদের মন। আবহাওয়া অনুকুলে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা। ইতিমধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে।

কৃষক রহমান মিয়া, রেজাউল জানায়, এবার ক্ষেতে রোগ বালাই কম হওয়ায় ইরি বোরো ফলন ভাল হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও বাম্পার ফলন আশা করা যাচ্ছে।


আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী আলোকিত বগুড়া’কে জানায়, কৃষি অফিসের পরামর্শে ধান গাছের সঠিক নিয়মে পরিচর্যা ও রোগবালাই নাশক ব্যবহার করেছেন কৃষকরা। এ কারনে ইরি বোরো ধানের ফলন ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box


Posted ১:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!