শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

গাবতলীতে কৃষক লতিফ হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ০১

আলোকিত বগুড়া প্রতিবেদক   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
86 বার পঠিত
গাবতলীতে কৃষক লতিফ হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ০১

‎বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা গ্রাম এলাকায় সেচ পাম্পের জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল লতিফ (৬৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় গৌরব সিংহ (পার্থ) (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎জানা যায়, গত ২৮ মার্চ রাত ১০টা থেকে ২৯ মার্চ ভোর ৬টার মধ্যে কোনো এক সময় নিশিন্দারা (হিন্দুপাড়া) শালমারা মাঠের স্যালো মেশিন ঘরের পাশে ধানক্ষেতে আব্দুল লতিফকে হত্যা করা হয়।
২৯ মার্চ সকাল ৯টার দিকে নিহতের ভাতিজা মাসুদ আলম রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


‎নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি OPPO অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, রূপালী ব্যাংকের একটি ক্রেডিট কার্ড এবং ধৃত আসামীর দেখানো মতে একটি কোদাল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সেচ পাম্পের জমি নিয়ে নিহত আব্দুল লতিফ ও গৌরব সিংহের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

‎প্রায় পাঁচ বছর আগে গৌরবের পরিবারের জমি পাঁচ লাখ টাকায় বিক্রি করা হলেও দলিল না হওয়ায় দুই মাস আগে আপোষের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হয় এবং পাম্প সরিয়ে নিতে বলা হয়। তবে পাম্প সরানো না হওয়ায় বিরোধ বৃদ্ধি পায়। এছাড়া পূর্বে উভয়ের মধ্যে মারপিটের ঘটনাও ঘটে এবং গৌরব সিংহ একাধিকবার হত্যার হুমকি দেয় বলে জানা যায়।


‎তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার রাতে গৌরব সিংহ জামালপুর থেকে গাবতলীতে এসে সেচ পাম্পে গিয়ে একা পেয়ে আব্দুল লতিফকে মারধর করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে কোদাল দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে বাইরে এনে পুনরায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

‎মোবাইল কললিস্ট বিশ্লেষণ ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে ৩০ মার্চ বিকেলে জামালপুর জেলার মেলান্দহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গাবতলী মডেল থানায় ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Facebook Comments Box

Posted ১০:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!