বগুড়ার সোনাতলায় মেসার্স সোনাতলা আজাদ এগ্রো ইন্ডাস্ট্রিজ মিল-এ দুঃসাহসিক লুটপাটের ঘটনা ঘটেছে। মুখোশধারী ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল মিলের নিরাপত্তাকর্মীসহ তার পরিবারের সদস্যদের বেঁধে রেখে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে এঘটনাটি ঘটে। সোনাতলা সদর ইউনিয়নের কাবিলপুর গ্রামে অবস্থিত মিলটি স্বত্ত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ পটু ।
ঘটনা সুত্রে জানা যায়, দুর্বৃত্তরা মিলের সিকিউরিটি গার্ড উপজেলার উত্তর মহেষপাড়া গ্রামের পিতা- আব্দুর রশিদ বেপারীর ছেলে মোঃ বিপুল মিয়া (২৪),কে হাত-পা বেঁধে ইন্ডাস্ট্রির ভেতরে পুকুরপাড়ে ফেলে রাখে। একই সঙ্গে গার্ডের স্ত্রী মোসাঃ সুবর্ণা খাতুন (২০)-কে প্লাস্টিকের রশি দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। এছাড়া গার্ডের শ্যালক মোঃ মোশারফ হোসেন (১৫), তাকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে মিলের ভেতর থেকে আনুমানিক ২০০ গজ বৈদ্যুতিক তামার তার, সিসি ক্যামেরার মনিটর, সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ ডিভাইস এবং একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা-র অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন এবং এসআই শিমুল কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এবিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বাঁধা অবস্থায় পায়নি তবে তারা বলেছেন, তাদেরকে বেঁধে রাখা হয়েছে। এঘটনায় অভিযোগ হয়েছে ওটাই মামলা হবে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Posted ১১:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Alokito Bogura | Editor & Publisher