শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে পুকুরপাড় থেকে অজ্ঞাত যুবকের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ১৬ জুলাই ২০২৩
422 বার পঠিত
আদমদীঘিতে পুকুরপাড় থেকে অজ্ঞাত যুবকের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর পাড় থেকে শিয়ালে খাওয়া অজ্ঞাত এক যুবকের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার আনুমানিক বয়স ২৫ থেকে ২৮ বছরের মধ্যে হবে। লাশের মাথাসহ শরীরের কোমর পর্যন্ত শিয়ালে খেয়েছে। শুধু পড়নে ছিল একটি নেভি ব্লু জিন্সের প্যান্ট ও পাশে পড়ে ছিল কমলা রংয়ের রাবারের জুতা।

রোববার (১৬ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাজারের পাশে থলপাড়া মৌজার কাশিয়াগাড়ি নামক একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করে। বেশ কয়েক দিন পূর্বে কেবা কারা এই অজ্ঞাত যুবককে
খুন করে ওই পুকুর পাড়ে ফেলে রেখে যেতে পারে বলে স্থানীয়রা জানান।


পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের মুরইল বাজারের পাশে এমএ কাশেম পেট্রোল পাম্পের কাছে থলপাড়া গ্রামের উত্তরে
কাশিয়াগাড়ি নামক একটি পুকুর পাড়ে স্থানীয়রা অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত বা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন। এরপর পুলিশ দুপুর ২ টায় ঘটনাস্থলে পেঁৗছে শিয়ালে খাওয়া অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করেন। তার মাথার খুলি দেহ থেকে প্রায় ৫০ গজ দুরে পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল হোসেন জানান, কয়েক দিনপূর্বে কেবা কারা ওই যুবককে খুন করে ফেলে রেখে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করার পর তাকে হত্যা করা হয়েছে কিনা তা জানা যাবে। তিনি আরো জানান, বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Facebook Comments Box


Posted ৬:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!