শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কাহালুতে সেমাই কারখানায় যৌথ অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

আলোকিত বগুড়া প্রতিবেদক   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
75 বার পঠিত
কাহালুতে সেমাই কারখানায় যৌথ অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার কাহালু উপজেলায় একটি সেমাই কারখানায় ভেজাল বিরোধী যৌথ অভিযানে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার শেখাহার এলাকায় অবস্থিত “ভাই-ভাই লাচ্ছা সেমাই” কারখানায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথ অভিযান পরিচালনা করে।


‎অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল। ‎অভিযান চলাকালে কারখানায় একাধিক অনিয়ম ধরা পড়ে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শ্রমিকদের পায়ে মাড়িয়ে সেমাইয়ের খামির প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং বাথরুমের পাশের দুর্গন্ধযুক্ত স্থানে সেমাই সংরক্ষণ করতে দেখা যায়। সেমাই উৎপাদনে পোড়া তেল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

‎ অভিযানে এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা এবং ক্যাব বগুড়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে র‌্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল।

‎এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


Facebook Comments Box


Posted ৩:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!