বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরে মাঝিড়া বন্দরে ধ্বংসস্তূপে পরিণত করা দলীয় কার্যালয়ের সামনে আসেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী।
স্থানীয়রা জানান, তারা দ্রুত পতাকা উত্তোলন করে সটকে পড়েন।
শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সকালে কে বা কারা পতাকা উত্তোলন করে গা ঢাকা দিয়েছে। পরে স্থানীয় জনগণ পতাকাটি নামিয়ে ফেলেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
Alokito Bogura | Editor & Publisher