বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের অদুরে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিনে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসগর এক্সপ্রেস ট্রেনের পিছনের ৯টি বগি লাইচ্যুত হয়ে দেড় শতাধিক ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি ও নওগাঁ ফায়াস সার্ভিসের কয়েকটি ইউনিট, পুলিশ ও রেলওয়ে বিভাগের কর্মিরা উদ্ধার পরিচালনা করে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত রিরিফ ট্রেন এসে পৌছেনি।
বগুড়া-৩ আসনের সাংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।
জানা যায়, বুধবার দুপুরে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগন নীলসাগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যাবার পর ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিনে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপর ওই ট্রেনের ইঞ্জিনের পিছনের ৯টি বগি বিকট শব্দে লাইচ্যুত হয় এসময় বগির চাকার স্প্রিং ভেঙ্গে মাটির নীচে পুতে বগি হেলে পড়ে। এতে ট্রেনের ছাদ ও বগির ভিতর অবস্থান করা প্রায় দেড় শতাধিক যাত্রী আহত হয়। তবে মারা যাবার খবর পাওয়া যায়নি। আহতরা আদমদীঘি, নওগাঁ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।
সান্তাহার রেলওয়ে জংশনের টি.এক্স.আর জয়নাল আবেদীন জানায়, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তদন্ত সাপেক্ষে কার অবহেলায় এ দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত করা যাবে।
রেলওয়ে খালাসির ওয়েম্যান সোহেল রানা জানায়, ওই স্থানে রেললাইনের কিছু অংশ ভাঙ্গা থাকায় কিছু দুরে লাল পতাকা দিয়ে সর্তক করে উল্লেখিত স্থানে সংস্কার কাজ করছিলাম কাজ করার সময় রেললাইনে কাপড় পেঁচিয়ে কয়েকটি ট্রেন ধীরগরি পারাপারও করা হয়েছে। তবে নীলসাগর ট্রেনের চালক তা অমান্য করে দ্রুত পারাপার হওয়ার সময় ট্রেনের বর্গি গুলো লাইনচ্যুত হয়।
নওগাঁ-৩ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক রেজাউল করিম জানায়, দুর্ঘনার খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে বহু আহতদের হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বেলা ২ টা থেকে ওই রেললাইনে ঢাকা, রাজশাহি, খুলনাসহ বিভিন্ন রুটে সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬
Alokito Bogura | Editor & Publisher