শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে ১৬ লাখ টাকার মাছ বিনষ্ট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ০১ জুলাই ২০২৩
555 বার পঠিত
আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে ১৬ লাখ টাকার মাছ বিনষ্ট

বগুড়ার আদমদীঘিতে মাছচাষ পুকুরে বিষ দিয়ে ১৬ লাখ টাকার বাজারজাত করণ মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে আদমদীঘির ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তরে আব্দুল আজিজ সরদার লিজ নেয়া পুুকুরে বিষ দিয়ে এ ক্ষতি করা হয়।

আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের মাছ ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, তিনি ছাতিয়ানগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের উত্তরে জনৈক লুৎফর রহমান সরকারের ৫ বিঘার পুকুর ৩ বছরের জন্য লিজ নিয়ে সেখানে পাঙ্গাস, কাতলা, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। গত মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে ওই মাছচাষ পুকুরে কেবা কারা বিষ দেয়। এতে পুকুরে লালন পালন করা বাজারজাত করণের প্রায় ১৬ লাখ টাকার পাঙ্গাস, কাতলা, রুই মাগুর মাছ বিনষ্ট করা হয়েছে।


এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

Facebook Comments Box


Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০১ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!