শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন; আহ্বায়ক মোহন, সদস্য সচিব সুজন

আলোকিত বগুড়া প্রতিবেদক   রবিবার, ০৮ মার্চ ২০২৬
110 বার পঠিত
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন; আহ্বায়ক মোহন, সদস্য সচিব সুজন

ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব করে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার রাতে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সংগঠনের নতুন এই পরিচালনা পরিষদ গঠন করা হয়।


বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এবং টেলিভিশন সাংবাদিকরা এই সভায় অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


নতুন এই কমিটির সদস্যরা হলেন- বাংলা টিভির ব্যুরো প্রধান তানভীর আলম রিমন, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান এস এম আবু সাঈদ, এনটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন সরদার এবং গাজী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাহবুবা পারভীন লুনা।

সভায় সিদ্ধান্ত হয়, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বগুড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠনে অন্তর্ভুক্ত করে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের লক্ষে সাধারণ নির্বাচনের আয়োজন করবে আহ্বায়ক কমিটি।


Facebook Comments Box

Posted ১১:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!