শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুপচাঁচিয়ায় আইন অমান্য করে তেলের পাম্প চালু, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ০১ এপ্রিল ২০২৬
57 বার পঠিত
দুপচাঁচিয়ায় আইন অমান্য করে তেলের পাম্প চালু, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়া শহরতলা এলাকায় ‘রেজাউল এন্ড ব্রাদার্স’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মেরাজুল ইসলাম বিস্ফোরক অধিদপ্তরের আইন অমান্য করে পুনরায় অবৈধভাবে তেলের পাম্প চালু করায় ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা এবং ইতিপূর্বে অভিযানে পাম্পের মেশিন জব্দ করা হয় এবং তা পার্শ্ববর্তী মুদির দোকানদার বিপ্লব শেখ ওরফে তোতা মিয়া -এর কাছে গচ্ছিত রাখা হয়েছিল। পরবর্তীতে সেই জব্দকৃত মেশিন পুনরায় পাম্প মালিকের কাছে হস্তান্তরের অভিযোগে বিপ্লব শেখকেও ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। তিনি বিপ্লব শেখকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কবার্তা প্রদান করেন।


পাম্প মালিক মেরাজুল ইসলাম একাধিকবার জরিমানার মুখোমুখি হওয়ার পরও কোনোভাবেই অবৈধ কার্যক্রম থেকে সরে আসছেন না। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে তিনি আবাসিক এলাকার মধ্যেই অবৈধভাবে পুনরায় তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও এদিন দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার বাজার মহল্লায় সোনিয়া স্টোরের মালিক অমিত ভূষণ দাস বাচ্চু নামের এক ব্যবসায়ীর দোকানে অবৈধ ভাবে ডিজেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সেই সংগে দুই ড্রাম ডিজেল জব্দ করেছেন।


৩১মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় এ অভিযান পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট ও তালোড়া পৌরসভার প্রশাসক তৌহিদুল ইসলাম। এসময় তালোড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম সহ তালোড়া পৌরসভার কর্মচারীগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

তালোড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম জানান, নিয়ম অনুযায়ী জরিমানার টাকা ও জব্দকৃত ডিজেল বিক্রয় এর টাকা সরকারী কোষাগারে জমা করা হয়।


Facebook Comments Box

Posted ১১:০৬ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!