শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় কয়েলের আগুনে গোয়ালঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   সোমবার, ০২ মার্চ ২০২৬
66 বার পঠিত
সোনাতলায় কয়েলের আগুনে গোয়ালঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই

বগুড়ার সোনাতলায় মশা মারার কয়েল থেকে লাগা আগুনে গোয়ালঘরসহ ৪টি টিনসেড ঘর ও জীবিকা নির্বাহের একমাত্র সম্বল অটোভ্যান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে ১লা মার্চ রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কর্পূর বাজার গ্রামের মৃত কৃষ্ট মহন্তের ছেলে শ্রী অক্ষয় মহন্ত (৭০)-এর বাড়িতে।


জানা যায়, গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে গোয়ালঘরসহ পাশের ৪টি টিনসেড ঘরে। এতে ঘরের সকল আসবাবপত্র, রেফ্রিজারেটর (ফ্রিজ) এবং পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম অটোভ্যান গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। তারা প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব নিরূপণ করেছেন।


ঘটনার খবর পেয়ে সোনাতলা থানা-এর দায়িত্বরত জরুরি অফিসার সাব-ইন্সপেক্টর (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সরকারি সহায়তা ও মানবিক সহযোগিতা না পেলে পরিবারটির পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।


Facebook Comments Box

Posted ৮:০৪ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!