শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন বগুড়ার কৃতি সন্তান সুজন মাহমুদ

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ০২ মার্চ ২০২৬
358 বার পঠিত
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন বগুড়ার কৃতি সন্তান সুজন মাহমুদ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়ার কৃতি সন্তান মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)।

আজ সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে মো. সুজাউদ্দৌল্লাকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ বহাল থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।


বগুড়ার কৃতি সন্তান সুজন মাহমুদ দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ডিজিটাল অনলাইনের চিফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতিতে হাতেখড়ি হয়। পরে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। শিক্ষাজীবনে রাজনীতিতে যুক্ত থাকায় স্যার এ এফ রহমান হলের এই আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন পালিয়ে থাকতে হয়েছে। এক-এগারোর সরকার নামে পরিচিত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমল ও সবশেষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন।


Facebook Comments Box

Posted ৮:২০ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!