শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সান্তাহারে ট্রেনের ভাড়া নিয়ে বির্তকে সেনাবাহিনীর সদস্যদের মারপিটে ট্রেন পরিচালকসহ আহত ০৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
557 বার পঠিত
সান্তাহারে ট্রেনের ভাড়া নিয়ে বির্তকে সেনাবাহিনীর সদস্যদের মারপিটে ট্রেন পরিচালকসহ আহত ০৫

বগুড়া আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে ট্রেনের ভাড়া নিয়ে বির্তকে সাদা পোষাকে থাকা সেনাবাহিনীর সদস্যদের মারপিটে ট্রেনের পরিচালক (গার্ড) ও (আ্যাটেনডেন্স) পরিচার্যকসহ অতন্ত পাঁচজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে পাঁচটায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।


এসময় সেনাবাহনীর সদস্যরা ট্রেনের পরিচালকের কামড়া ও পাশের ইঞ্জিন রুমে ভাংচুর ঘটনা ঘটায়। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় স্থানীয় রেলওয়ে কর্মচারীরা আন্ত;নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে কাঠ ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় সান্তাহার জংশন স্টেশন থেকে ঢাকা, খুলনা ও রাজশাহীগামী সকল ট্রেন ১ ঘন্টা ৪০ মিনিট চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত ট্রেন পরিচালক ও পরিচার্যকের বরাত দিয়ে সান্তাহার স্টেশনের স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে বিকেল পাঁচটায় প্রবেশ করে। ট্রেন থামার পর যাত্রীরা ছোটাছুটি করতে থাকে এ সময় ট্রেনের ভেতর থেকে আব্দুল মালেক নামের এক (আ্যাটেনডেন্স) পরিচার্যককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সে সময় ট্রেনের ভিতর ব্যাপক হৈ চৈ ও চিৎকার শোনা যায়।


আহত পরিচার্যক আব্দুল মালেক জানান, সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য ওই ট্রেনের যাত্রী ছিলেন। এ সকল সেনা সদস্যদের অনেকের কাছে টিকিট ছিল না। ট্রেনের পরিচালক (গার্ড) আব্দুস সাত্তার সেনাবাহিনীর সদস্যদের নিকট টিকিট চাইলে তারা পরিচালকের সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাদা পোষাকে থাকা সেনাবাহনীর কয়েকজন সদস্য পরিচালক আব্দুল রাকিব ও আব্দুস সাত্তারকেও মারধরে আহত করে। এ সময় তারা ট্রেন পরিচালকের কামড়া ও পাশের ইঞ্জিন রুমে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনা ঘটায়।

সেনাবাহিনীর সদস্যদের হামলায় দুই ট্রেন পরিচালক ও পরিচার্যকরা ট্রেন থেকে নেমে পালিয়ে স্টেশনে রেলওয়ে থানায় আশ্রয় নেন। এ সময় ছবি তুলতে গেলে সেনাবাহিনীর সদস্যরা রেল পুলিশ ও সাংবাদিকদের বাধা প্রদান করে। সেনা বাহিনী সদস্যরা কোন ক্যান্টনমেন্টের সদস্য তাৎক্ষনিক জানা যায়নি। ট্রেনে অবস্থান করা সেনা বাহিনীর কোন সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে ্সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।


সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি রেলওয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো পর ট্রেন ছেড়ে গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!