শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

১৭ বছর পর আদমদীঘিতে জামায়াতের জনসমাবেশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
449 বার পঠিত
১৭ বছর পর আদমদীঘিতে জামায়াতের জনসমাবেশ

বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামির আয়োজনে ১৭ বছর পর জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে আদামদীঘি গোহাট প্রাঙ্গনে এই জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় নির্বাহি কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন।

আদমদীঘি উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ডা: ইউনুছ আলীর সভাপতিত্বে জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক, জেলা মজলিসে শুরার সদস্য মাও: মোফাজ্জল হক, দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, তালোড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।


আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারী মাও: গোলাম রব্বানী, উপজেলা কর্ম পরিষদ সদস্য রমজান আলী, এমদাদুল হক, ফেরদৌস রহমান, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী কামরুজ্জামান, আদমদীঘি সদর ইউপির আমির ইদ্রিছ আলী, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আব্দুর রহিম, উপজেলা ছাত্র শিবির সভাপতি আব্দুস ছালাম, এনামুল হক প্রমুখ।

Facebook Comments Box


Posted ৬:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!