শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

আলোকিত বগুড়া প্রতিবেদক   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
458 বার পঠিত
আদমদীঘিতে তিন মাদক বিক্রেতা গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে ৭৭ পিস নেশার এ্যাম্পলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার তোতা মিয়ার ছেলে জুয়েল ওরফে মাছো (৫০), সান্তাহার হাসপাতাল কলোনী এলাকার আলম ওরফে শাহিন আলমের ছেলে আরিফ হোসেন (৩৪) ও নওগাঁ সদর উপজেলার আলম হোসেনের ছেলে শামীম হোসেন (৩২)।


পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় মাদক বেচাকেনা করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে জুয়েল ওরফে মাছোর বাড়ির সামনে বিক্রি কালে ৭৭ পিস নেশার এ্যাম্পল ইনজেকশনসহ ওই তিনজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


Facebook Comments Box


Posted ৮:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!