শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এপিএস হলেন বগুড়ার কৃতি সন্তান তৌহিদুল ইসলাম

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
118 বার পঠিত
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর এপিএস হলেন বগুড়ার কৃতি সন্তান তৌহিদুল ইসলাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. তৌহিদুল ইসলাম (টিটু)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে ২১ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মো. তৌহিদুল ইসলামকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেডভুক্ত বেতন কাঠামোয় এ নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী মীর শাহে আলম যতদিন এই পদে থাকবেন অথবা মো. তৌহিদুল ইসলাম টিটুকে তার সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।


মো. তৌহিদুল ইসলাম টিটু বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের মতিয়ার রহমানের সন্তান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box


Posted ৮:১০ অপরাহ্ণ | সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!