শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় ঝটিকা সফরে আইনমন্ত্রী আসাদুজ্জামান

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
96 বার পঠিত
সোনাতলায় ঝটিকা সফরে আইনমন্ত্রী আসাদুজ্জামান

বগুড়ার সোনাতলা উপজেলায় আকস্মিক এক ঝটিকা সফর করেছেন বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। সফরকালে তিনি উপজেলা বিএনপি কার্যালয় পরিদর্শন করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে তিনি সোনাতলা পৌর এলাকার ঘোড়াপীরস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে উপস্থিত হন। সেখানে কিছু সময় অবস্থান করে বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পরবর্তীতে তিনি নিকটবর্তী একটি মসজিদে নামাজ আদায় করেন।


এরপর ব্যক্তিগত সফরের অংশ হিসেবে তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের বাইগুনি গ্রামে তার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব ছানার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

জানা গেছে, আগামী ২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণাকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে তারেক রহমান-এর সফরসঙ্গী হিসেবে তিনি বগুড়ায় আসেন। সেখান থেকেই সময় বের করে সোনাতলায় এই সংক্ষিপ্ত সফর সম্পন্ন করেন।


উল্লেখ্য, আসাদুজ্জামান ২০২৪ সালের ৮ আগস্ট দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি আইনমন্ত্রী হিসেবে শপথ নেন।

স্থানীয় রাজনৈতিক মহলে তার এই ঝটিকা সফরকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।


Facebook Comments Box

Posted ১০:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!