শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলার লোহাগাড়া নদী থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
105 বার পঠিত
সোনাতলার লোহাগাড়া নদী থেকে অজ্ঞাত নারীর কঙ্কাল উদ্ধার

বগুড়া জেলার সোনাতলা উপজেলায় লোহাগাড়া নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর কঙ্কাল (লাশ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মূলবাড়ী গ্রামের দক্ষিণ পাশে লোহাগাড়া নদীর তীরে স্থানীয়রা একটি কঙ্কাল ভাসতে দেখতে পান। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দবির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল জলিলের ধানী জমির পূর্ব পাশে নদীতে ভাসমান অবস্থায় কঙ্কালটি প্রথমে নজরে আসে। পরে এলাকাবাসী বিষয়টি নিশ্চিত হয়ে প্রশাসনকে খবর দেয়।

খবর পেয়ে সোনাতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ সময় এসআই (নিঃ) মোঃ শাহ আলম লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং পুলিশের একটি দল প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।


এ বিষয়ে সোনাতলা থানার ওসি কবির হোসেন আলোকিত বগুড়াকে জানান, এখনো পর্যন্ত মৃতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি প্রায় ১ থেকে দেড় মাস আগের হতে পারে।

মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য কঙ্কালটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Facebook Comments Box

Posted ৯:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!