শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ২৩ জুন ২০২৪
595 বার পঠিত
নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দাদা গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে চকলেট দেয়ার লোভ দেখিয়ে মাত্র ছয় বছরের শিশুকন্যা নাতনিকে ঘরে ডেকে নিয়ে বিবস্ত্র করে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে লম্পট দেলোয়ার হোসেন ওরফে দেলু (৬৫) নামের দাদাকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শনিবার (২২ জুন) দিবাগত রাত ১০ টায় আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের শিবপুর দক্ষিনপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দেলু ওই গ্রামের খবির সাখিদারের ছেলে।


মামলা সুত্রে জানা যায়, গত শনিবার (২২ জুন) বেলা ১ টায় আদমদীঘি সদর ইউনিয়নের শিবপুর দক্ষিনপাড়া গ্রামের দেলোয়ার হোসেন দেলু (৬৫) পাশের বাড়ির সম্পর্কে তার নাতনী শিশুকন্যা (৬) বাড়ির পাশে খেলা করার সময় চকলেট দেয়ার প্রলোভন দিয়ে তার বাড়িতে ডেকে শয়ন ঘরে নিয়ে বিবস্ত্র করে জোড়পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুকন্যা কান্নাকাটি শুরু করলে তার স্বজনরা দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে ঢুকে শিশুকে উদ্ধার করে এবং বিস্তারিত ঘটনা জানেন। এরপর রাতে শিশু কন্যার মা বাদি হয়ে দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে আদমদীঘি থানায় ধর্ষণের চেষ্টা সংক্রান্ত মামলা দায়ের করলে পুলিশ রাতেই আসামী দাদা দেলোয়ার হোসেন দেলুকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


Facebook Comments Box


Posted ১১:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুন ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!