শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ায় সেমাই কারখানায় নিরাপদ খাদ্য কতৃপক্ষের অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, আলোকিত বগুড়া   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
98 বার পঠিত
বগুড়ায় সেমাই কারখানায় নিরাপদ খাদ্য কতৃপক্ষের অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে একটি কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

২২ ফেব্রুয়ারি বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।


অভিযানে শাজাহানপুর উপজেলার মাদলা পূর্বপাড়া এলাকায় অবস্থিত “নিউ মাইশা স্পেশাল সেমাই” কারখানায় বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি করা হচ্ছে। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল।


আরও দেখা যায়, বিএসটিআই’র মানসনদ ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সেমাই উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল। এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ৬০ হাজার টাকা জরিমানা করে এবং তা আদায় করা হয়।

একই সঙ্গে অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি অনুযায়ী জব্দকৃত পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।


অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন বগুড়া জেলা পুলিশের একটি দল।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪২ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!