বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর চাল অবৈধ ভাবে মজুদ রাখার অভিযোগে অভিযান চালিয়ে ১১৫ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এ সময় ওই গুদামঘর সিলগালা করেন।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের গোহাট সংলগ্ন একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে ওইসব চাল জব্দ করা হয়।
আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের উপ পরিদর্শক রাকিব হাসান জানান, আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার গোহাট সংলগ্ন মসজিদের পাশে একটি গুদাম ঘরে সরকারি খাদ্যবান্ধবের ১৫ টাকা কেজি দরের বিক্রির জন্য বিপুল পরিমান চাল অবৈধ ভাবে মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার নেতৃত্বে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপ পরিদর্শক রাকিব হাসান, পুলিশসহ ভ্রাম্যমান আদালতের একটি টিম উল্লেখিত ঘরে অভিযান চালান। অভিযানে ঘরের ভিতর অবৈধ ভাবে রাখা সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর ১১৫ বস্তায় মোট তিন টন ৪৫০কেজি চাল জব্দ ও ওই ঘর সিলগালা করা হয়।
খাদ্যবান্ধব কর্মসচীর ডিলার আব্দুস ছাত্তার সরকার জানান, এই চাল বিতরণের মাস্টাররোল রয়েছে যা বৃহস্পতিবার বিকেলে খাদ্য অফিসে দাখিল করা হয়েছে। এদিকে ডিলার আব্দুস ছাত্তার সরকারের সরকারি খাদ্য বিতরণের স্থান রেলওয়ে স্টেশন বাজার গুদামে রাখার সরকারি নিয়ম থাকলেও সেই চাল প্রশাসনকে না জানিয়ে প্রায় ২ কিলোমিটার দুরে গোহাট সংলগ্ন গুদাম ঘরে রাখা হলো এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার আবুল বাসার আলোকিত বগুড়াকে বলেন, ডিলার আব্দুস ছাত্তার চাল বিতরণের মাস্টার রোল দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
Posted ১১:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
Alokito Bogura | Editor & Publisher