শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সোনাতলায় নিউজ তুলে নিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কৃষকদল নেতার

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
177 বার পঠিত
সোনাতলায় নিউজ তুলে নিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কৃষকদল নেতার

বগুড়ার সোনাতলায় একটি সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষকদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার বালুয়া ইউনিয়নের বালুয়াহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক কালবেলা পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি রিমন আহমেদ বিকাশ দুপুরে সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি কৃষকদল নেতা আনিসকে অভিযুক্ত করেন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, উপজেলার বালুয়াহাটে কাঁচামাল ব্যবসায়ী আফজাল হোসেনের দীর্ঘ ৪০-৫০ বছরের পুরনো কাঁচামালের ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক ভাংচুরসহ দখল করে অন্য ব্যক্তির কাছে অবৈধভাবে ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে ভুক্তভোগী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।


পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনও দাখিল হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক বিকাশ সামাজিক যোগাযোগ মাধ্যম গোধূলি বার্তা নামে পেজে বিষয়টি প্রকাশ করেন। অভিযোগ করা হয়, ওই সংবাদটি কৃষকদল নেতা আনিসের নজরে এলে তিনি সাংবাদিক বিকাশকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সংবাদটি সরিয়ে ফেলতে বলেন। এ সময় তাকে এলাকায় বসবাস করতে হলে তাদের নির্দেশনা মেনে চলার হুমকি দেওয়া হয়। অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও জিডিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সোনাতলা থানা অফিসার ইনচার্জ কবির হোসেন অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Facebook Comments Box

Posted ৫:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!