শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল শিশু সাবার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
412 বার পঠিত
আদমদীঘিতে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল শিশু সাবার

বগুড়ার আদমদীঘিতে বিষধর সাপের কামড়ে পাঁচ বছর বয়সী সাবা খাতুন নামের ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২জুন) দুপুরে উপজেলার ইন্দইল গ্রামে তার নানার বাড়িতে এ ঘটনা ঘটে। সাবা খাতুন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী দিঘীরপাড় গ্রামের সাজ্জাদ আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশু সাবা খাতুন তার মায়ের সঙ্গে নানার বাড়ি একই উপজেলার ইন্দইল গ্রামে বেড়াতে যায়। সেখানে বৃহস্পতিবার দুপুরে একটি ঘরে ঘুমিয়ে ছিল সাবা। ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় (ছোবল) মারে। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখেন তাকে সাপে কামড় দিয়েছে। এরপর বাড়িতেই কবিরাজ ডেকে ঝাড়ফুঁক দেন। এতে তার অবস্থার আরো অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে বিকেলে সাবা খাতুন মারা যায়।


স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box


Posted ১১:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!