বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী ছিলো বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ৯টায় আদমদীঘি উপজেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মী, জন প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি- পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে উপজেলা শহিদ মিনার চত্ত¡রে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Posted ২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
Alokito Bogura | Editor & Publisher