শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
564 বার পঠিত
আদমদীঘিতে দুই মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত রোববার (৭ ডিসেম্বর) রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড ও ভূমি অফিসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলা সদরের শিয়ালশন গ্রামের আশরাফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৬০) ও তালশন কালীবাড়ি এলাকার রহিদুল ইসলামের ছেলে তারেক হোসেন (১৯)।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গত রোববার রাতে আদমদীঘি থানা পুলিশ আদমদীঘি বাসস্ট্যান্ড ও ভূমি অফিসের সামনে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে বিক্রির সময় রফিকুল ইসলামের নিকট থেকে ১১০ গ্রাম গাঁজা ও ১ হাজার ১৫০ টাকা এবং তারেক হোসেনের নিকট থেকে ১শ গ্রাম গাঁজা পাওয়া যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে  সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


Posted ৮:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!