রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে খাড়ির পাড়ের কর্তনকৃত ১৪৬টি গাছ ৬ লাখ টাকায় নিলামে বিক্রি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
274 বার পঠিত
আদমদীঘিতে খাড়ির পাড়ের কর্তনকৃত ১৪৬টি গাছ ৬ লাখ টাকায় নিলামে বিক্রি

বগুড়ার আদমদীঘিতে দমদমা গ্রামের পাশে খাড়ির পাড়ে কর্তনকৃত ইউক্যালিপটাস, বাবলা ও আকাশমনিসহ ১৪৬টি গাছ সরকারি ভাবে ৬ লাখ ১০ হাজার টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে সর্বোচ্চ দামে নিলাম ডাককারি দেলোয়ার হোসেন নামেক এক ব্যবসায়ী এই গাছ গুলো ক্রয় করেন। সরকারি ভাবে প্রকাশ্যে নিলাম ডাক পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।


এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলীসহ নিলাম ডাককারিবৃন্দ।

জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের পাশে খাড়ির পাড় হতে নতুন ব্রিজ পর্যন্ত সরকারি রাস্তায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো ছিল। গাছ গুলো বড় হওয়ায় বেশ কিছু দিন পুর্বে ইউক্যালিপটাস, বাবলা ও আকাশমনি গাছসহ ১৪৬টি গাছ কর্তন করায় সরকারি ভাবে জব্দ করে তা নিলাম তোলা হয়।


মঙ্গলবার দুপুরে কর্তনকৃত ১৪৬টি গাছ নিলামে কেনার জন্য ৭০হাজার টাকা জামানত দিয়ে ৭৪জন ব্যবসায়ীরা নিলামে অংশ গ্রহন করেন। এরপর নিলাম কার্যক্রম শুরু হওয়ার পর ব্যবসায়ী দেলোয়ার হোসেন এই ১৪৬টি গাছ সর্বোচ্চ ৬ লাখ ১০ হাজার টাকায় নিলাম ডেকে ক্রয় করেন।

Facebook Comments Box


Posted ৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!