রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪
202 বার পঠিত
আদমদীঘিতে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত

নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি সদরে অটোভ্যান যোগে বিদ্যালয়ে যাবার পথে মোটরসাইকেলের ধাক্কায় আরমিন আক্তার (৭) নামের এক শিশুকন্যা নিহত হয়েছে। এ সময় আরো ৪জন আহত হয়। নিহত আরমিন আক্তার আদমদীঘি উপজেলার সুদিন গ্রামের আবু ইউসুফ আলীর মেয়ে ও শিশু নিকেতন স্কুলের প্লে শ্রেনির ছাত্রী।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টায় মহাসড়কের আদমদীঘি উপজেলা হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি আটক করেছেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা ক্যাম্পাস বাসা থেকে আরমিন আক্তারকে তার মা অটোভ্যান যোগে বিদ্যালয়ে নিয়ে যাবার পথে সকাল ৯টায় মহাসড়কের হাসপাতাল মোড় অতিক্রম করার সময় সান্তাহারগামী মহিলাসহ তিন আরোহি নিয়ে একটি মোটরসাইকেল ওই অটোভ্যানকে সজোরে ধাক্কা দিলে ভ্যানগাড়ী থেকে ছিটকে পড়ে ভ্যানের যাত্রী শিশু আরমিন, তার মা ও মোটরসাইকেল আরোহি তিন জনসহ ৫জন আহত হয়। এরমধ্যে গুরুত্বর আহত শিশুকন্যা আরমিন আক্তারকে আদমদীঘি হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর আহতরা আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


Facebook Comments Box


Posted ১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০২৪

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!