রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়া-৩ আসনে নৌকার মাঝি রাজু খান; আদমদীঘিতে আনন্দ মিছিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
288 বার পঠিত
বগুড়া-৩ আসনে নৌকার মাঝি রাজু খান; আদমদীঘিতে আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ায় আদমদীঘিতে নেতাকর্মিদের উল্লাস আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে টেলিভিশনের মাধ্যমে ঘোষণা জানার পর এই আসন জুড়ে এই সব উৎসব চলে।


জানাযায়, বগুড়া-৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন লাভের আশায় ৮জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। গত রোববার বিকেলে টেলিভিশনের মাধ্যমে চুড়ান্ত তালিকায় বগুড়া-৩ আসনে নৌকার মাঝি হিসাবে ঘোষনা করেন সিরাজুল ইসলাম খান রাজুর নাম। এরপর এই আসন জুড়ে দলীয় নেতাকর্মিদের মাঝে উল্লাস ও আনন্দের বন্যা বইতে শুরু করে। তারা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন সর্বত্র।

আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, মিহির সরকার ও আনোয়ার হোসাইন জানান, সভানেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বগুড়া-৩ আসনে সিরাজুল ইসলাম খান রাজুকে দলীয় মনোনয়ন দেয়ায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে।আমরা তার প্রতি কৃতজ্ঞ যে তিনি (সভানেত্রী) একজন কর্মি বান্ধব ও জনদরদী নেতাকে মনোনয়ন দিয়েছেন। ফলে এই আসনটি নৌকার বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ।


Facebook Comments Box


Posted ৮:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!