রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে দিনের বেলা দুই জনকে ছুরিকাঘাত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :   সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
356 বার পঠিত
আদমদীঘিতে দিনের বেলা দুই জনকে ছুরিকাঘাত

বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুর ইসলাম তুহিন (২৭) ও তার চাচা শফিকুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছে। আহত নুর ইসলাম তুহিন আদমদীঘির কড়ই গ্রামের ফেরদৌস আলীর ছেলে। তিনি একজন পল্লী পশু চিকিৎসক এবং শফিকুল ইসলাম একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলার কড়ই বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।


পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার বেলা সাড়ে ১০ টায় আদমদীঘির কড়ই বাজারে জনৈক ফরিদুল ইসলামের সেলুনের সামনে পূর্বশক্রতার জেরধরে নুর ইসলাম তুহিন তার চাচা শফিকুল ইসলামের সাথে একই গ্রামের জাহিদ হাসান ও পাশের বশিকোড়া গ্রামের মনসুর আলীর মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনার একপর্যায়ে প্রতিপক্ষেরা নুর ইসলাম ও তার চাচা শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে আহত করে আটক রাখে। এসময় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ যাবার পূর্বেই হামলাকারিরা পালিয়ে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পল্লী পশু চিকিৎসক নুর ইসলাম তুহিন জানায়, চাঁদার টাকা না দেয়ায় প্রতিপক্ষরা ছুরিকাঘাত করেছে।
স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক জানান, নুর ইসলাম তুহিন ও অপর পক্ষ জাহিদ হাসানরা একই সাথে চলাফেরা ও তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। ছুরিকাঘাতের প্রকৃত কারন বোধগম্য নয়।


আদমদীঘি থানার ওসি রেজাউল করিম ছুরিকাঘাতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে হামলাকারিদের পাওয়া যায়নি। অপরাধীদের গ্রেফতারে তৎপরতা চলছে।

Facebook Comments Box


Posted ৬:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!