আদমদীঘির সান্তাহারে মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ফাঁড়ি পুলিশ। এসময় ওই মাদক কারবারি পালিয়ে যায়। গত শুক্রবার রাতে উপজেলার সান্তাহার মালসন স্কুলপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম টুকুর বাড়িতে এই অভিযান চালায় পুলিশ।
সান্তাহার ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী সরকার জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আদমদীঘি উপজেলার মালসন স্কুলপাড়া গ্রামে শরিফুল ইসলাম টুকু তার বাড়িতে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন সঙ্গীয় ফোর্স-সহ তার বসতবাড়িতে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০৬পিস ইয়াবা ট্যাবলেট ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারি শরিফুল ইসলাম টুকু। এঘটনায় আদমদীঘি থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি শরিফুল ইসলাম টুকুকে গ্রেফতারে তৎপরতা চলছে।
Posted ৬:৩১ অপরাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia