“শিক্ষা নিয়ে গড়ব দেশ. শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের উদ্যোগে শিক্ষক কর্মচারী গুণীজন ও ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে এক র্যালি বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
র্যালি শেষে কলেজ সভাকক্ষে এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আনোয়ারুল হক, সাবেক সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক নাছিমুল হুদা খন্দকার, মকছেদুর রহমান বাপ্পি, ইলিয়াছ উদ্দিন প্রমুখ।
Posted ৪:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
Alokito Bogura | Sazu Mia