আলু ও পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি ও মুল্য তালিকা না থাকার অপরাধে পাঁচ ব্যবসায়ীর ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার। শনিবার বিকেল ৫টায় আদমদীঘি হাট ও বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে তিনি আদমদীঘি সদর হাট ও বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করার অপরাধে আলু ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ২ হাজার, রুহুল আমিনের ২ হাজার ও জালাল উদ্দিনের ১ হাজারসহ মোট ৫ হাজার টাকা, পেঁয়াজ ব্যবসায়ী মমতাজুর রহমানের ২ হাজার টাকা এবং দোকানে দ্রব্য মূল্য তালিকা টাঙ্গানো না থাকার অপরাধে কাঁচা মাল ব্যবসায়ী কছিম উদ্দিনের ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি সরকার কয়েকটি পণ্যের দাব নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে আলু প্রতি কেজি ৩৫-৩৬ টাকা, ডিম হালি ৪৮ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৬৪-৬৫ টাকা।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
Alokito Bogura | Sazu Mia