রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
216 বার পঠিত
আদমদীঘিতে দুই কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি উপজেলার সান্তাহারে দুই কেজি গাঁজাসহ রেখা বেগম ওরফে সফুরা (৫২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত বুধবার রাতে সান্তাহার চা-বাগান এলাকায় রেখা বেগম ওরফে সফুরার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী। আটকৃত নারী মাদক ব্যবসায়ীকে শনিবার বগুড়া জেল হাজুতে প্রেরণ করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানান, গত বুধবার রাতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান ও আদালতের ওয়ারেন্ট তামিল করার সময় জানতে পারেন সান্তাহার চা-বাগান এলাকার রেখা বেগম ওরফে সফুরা তার বাড়িতে মাদক বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ১২ টায় তার বসত বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার টিনসেডের শয়ন ঘরের কক্ষে প্লাষ্টিক ব্যাগে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত নারী মাদক কারবারি রেখা বেগম কে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


Posted ৬:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!