রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সান্তাহারে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
146 বার পঠিত
সান্তাহারে পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় সান্তাহার উপহার টাওয়ার শেফালী কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারীর সঞ্চালনায় বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা সাবেক শ্রমিক লীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, জিআরএম শাহজাহান প্রমুখ। এসময় সান্তাহার পৌর আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


সিরাজুল ইসলাম খান রাজু প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Facebook Comments Box


Posted ৬:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!