রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বগুড়ার মাদক সম্রাট হজরত হেরোইনসহ গ্রেফতার

আলোকিত বগুড়া প্রতিবেদক   সোমবার, ২৮ আগস্ট ২০২৩
242 বার পঠিত
বগুড়ার মাদক সম্রাট হজরত হেরোইনসহ গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের মাদকের সম্রাট ডজন খানের মাদক মামলার আসামী হজরত আলী খান (৫৪) কে হেরোইনসহ ফের গ্রেফতার করেছে পুলিশ।

গত রেববার (২৭ আগস্ট) সন্ধ্যায় সান্তাহার নতুনবাজার হাটখোলা তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হজরত আলী খান সান্তাহার নতুনবাজার হাটখোলার ছোলায়মান খানের ছেলে।


সান্তাহার ফঁাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী সরকার জানান, সান্তাহার পৌরসভার মাদকের সম্রাট বলে খ্যাত হজরত আলী খানকে মাদকদ্রব্যসহ বহু বার গ্রেফতার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার স্ত্রী ও পরিবারের প্রায় সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। আদালত তাকে মাদক মামলায় সাজাও দিয়েছিলেন। সে আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর বাসায় এসে ফের মাদকদ্রব্য বেচাকেনা শুরু করে। এমন সংবাদের ভিত্তিতে ফঁাড়ির উপ পরিদর্শক রকিব হোসেন ফোর্স-সহ গত রোববার সন্ধ্যায় হজরত আলী খানের বাড়িতে অভিযান চালিয়ে তার টিনসেড বাড়ির শয়ন ঘর থেকে বিক্রি কালে ৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। আজ সোমবার ফের মাদক মামলায় হজরত আলীকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলার সাজাসহ প্রায় ডজন খানেক মাদক মামলা চলমান রয়েছে।

Facebook Comments Box


Posted ৬:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!