রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি; যুবক গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   সোমবার, ২১ আগস্ট ২০২৩
208 বার পঠিত
সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি; যুবক গ্রেফতার

বগুড়ার আদমীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে অনলাইনে ট্রেনের টিকিট কিনে কালোবাজারে বেশি দামে বিক্রির সময় সুমন হোসেন নামের এক কালোবাজারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

গত রোববার (২০ আগষ্ট) রাতে তাকে সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার থেকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে নীলসাগর ট্রেনের ৫টি টিকিট জব্দ করা হয়। সে আদমদীঘি উপজেলার সান্তাহার চা বাগান এলাকার নুর ইসলামের ছেলে।


এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানা যায়, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র কাউন্টার হতে ট্রেনের টিকিট ক্রয় করে কালোবাজারীর মাধ্যমে যাত্রী সাধারণের কাছে বেশি দামে বিক্রি করতো। গত রোববার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রী সাধারনের কাছে কালোবাজারীর মাধ্যমে আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট বেশি দামে বিক্রি করা কালে সুমন হোসেনকে ৫টি ট্রেনের টিকিটসহ গ্রেফতার করা হয়েছে।


সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, সোমবার গ্রেফতারকৃত সুমন হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


Posted ৫:০০ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!