শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে দুই ট্রাকের সংঘর্ষ; আহত ০৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ০৯ আগস্ট ২০২৩
148 বার পঠিত
আদমদীঘিতে দুই ট্রাকের সংঘর্ষ; আহত ০৪

বগুড়ার আদমদীঘিতে পোনামাছ বোঝাই ও ওষুধ কোম্পানির দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ ৪জন আহত হয়েছে। আজ বুধবার (৯ আগষ্ট) বেলা ১২ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এঘটনায় গুরুতর আহতদের মধ্যে পোনামাছ বোঝাই ট্রাক চালক রানীনগরের পারইল গ্রামের মোয়াজ্জেম হোসেন, একই গ্রামের মাছ ব্যবসায়ী লিটন ও অপর ট্রাক চালক পুরান বগুড়ার অশিস ঘোষকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ও তার
সহযোগী হাসান আলীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ দুঘর্টনায় কবলিত ট্রাক আটক করেছে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ১২ টার দিকে ওই স্থানে ঢাকা মেট্রো-ড- ১৪-১৮৫২ নম্বর একটি ট্রাক দেশী মাগুর মাছের পোনা বোঝাই করে পারইল থেকে ময়মনসিং যাবার পথে বিপরীত দিক থেকে আসা ঢকা মেট্রো-শ-১১-২৯৬৪ নম্বর জুয়েলিকর্ফামা নামের ওষুধ বহনকারি একটি গাড়ী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ব্যবসায়ীসহ চারজন আহত ও বিপুল মাগুর মাছের পোনা বিনষ্ট হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।


Facebook Comments Box


Posted ৯:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!