বগুড়ার আদমদীঘিতে নষ্ট হওয়া দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে অপর একটি মিনি ট্রাকের ধাক্কায় চালকসহ ৩জন নিহত হয়েছে। গত শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির মুরইল বাজারের ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাক দুটি আটক করেছে।
নিহতরা হলেন, ট্রাক চালক ঢাকার কামরাঙ্গীচরের গোফ্ফারের ছেলে দাদন মিয়া (৪০), নওগাঁর সাপাহার মাস্টারপাাড়র আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫৭) ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার দিবাগত রাতে মহাসড়কের আদমদীঘির মুরইল বাষ্ট্যান্ডের পুর্বে ব্রিজের নিকট ঢাকা মেট্রো-ট-২০-৪৪১২ নম্বর একটি মাল বোঝাই ট্রাক অকেজো হয়ে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ৩টার দিকে অপর একটি ঢাকা মেট্রো-ন- ২০-৯৫২৬ নম্বর ট্রাকটি উক্ত স্থানে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে দুই ট্রাকের ৩জন নিহত হয়। এর মধ্যে ঘটনাস্থলে নওগাঁর সাপাহার মাস্টারপাাড়র রফিকুল ইসলাম ও ঢাকার কামরাঙ্গীচরের ট্রাক চালক দাদন মিয়া ও অপর ১জন নওগাঁর দয়ালের মোড় এলাকার মোস্তাক আলী মারা যান।
ঢাকা কামরাঙ্গীচর এলাকার হেলপার সাইফুল ইসলাম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত ট্রাক দুটি আটক করা হয়ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ জুলাই ২০২৩
Alokito Bogura | Editor & Publisher