রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   বুধবার, ১২ জুলাই ২০২৩
186 বার পঠিত
আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৫) বছর বয়সের এক যুবক নিহত হয়েছে। গত মঙ্গলবার (১১ জুলাই) রাত ৩টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। তার পড়নে ছিল টাউজার ও গেঞ্জি। এদিকে লাশের পরিচয় শনাক্তের জন্য পুলিশের ক্রাইমসিনের দল কাজ করছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে থানার পুলিশ বাহিনী রণ পাহারার সময় রাত ৩টায় জানতে পারেন বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির অদুরে মুরইল বাসস্ট্যান্ডের পশ্চিমে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। খবর পেয়ে রাতেই এএসপি নাজরান রউফ, ওসি রেজাউল করিম ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের পরিচয় শনাক্তের জন্য আজ বুধবার সকালে পিবিআই ক্রাইমসিনের দল তার ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


Posted ৯:০৯ অপরাহ্ণ | বুধবার, ১২ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!