রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সান্তাহারে ক্লাব ঘর থেকে সরঞ্জামসহ ১২ জুয়াড়ি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   সোমবার, ০৩ জুলাই ২০২৩
343 বার পঠিত
সান্তাহারে ক্লাব ঘর থেকে সরঞ্জামসহ ১২ জুয়াড়ি গ্রেফতার

বগুড়া আদমদীঘির সান্তাহারে ক্লাব ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সরঞ্জামসহ ১২জন জুয়াড়িকে গ্রেফতার করেছে ফঁাড়ি পুলিশ। গত রোববার (২ জুলাই) দিবাগত রাতে সান্তাহার পুরাতন মাছবাজার এলাকার সানফ্লাওয়ার ক্রীড়া ক্লাব ঘরের ভিতর থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো. সান্তাহার হলুদঘর এলাকার নিজাম উদ্দিনের ছেলে জামাল খান (৪৫), নাজিমুদ্দিনের ছেলে জাহেদ খান (৩০). বাবু সাখিদারের ছেলে রানা সাখিদার (৩৮), চুন্নু মিয়ার ছেলে সোহেল রানা (৩৫), মহসিন আলীর ছেলে উজ্জল (৩২). আব্দুল হামিদের ছেলে মিলন হোসেন (৩৫), গনি মন্ডলের ছেলে ফিরোজ (৩৫), এলেম খানের ছেলে আরিফুল ইসলাম (২৫),
আতোয়ার রহমানের ছেলে নয়ন (৩২). হাদেস সরদারের ছেলে খলির সরদার (৩৮). মন্টু হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) ও কাজল মন্ডলের ছেলে সজিব মন্ডল (৩২)।


পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে সান্তাহার পুরাতন মাছবাজার এলাকায় অবস্থিত সানফ্লাওয়ার ক্রীড়া ক্লাব ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ফঁাড়ির টিএসআই মেহেদী হাসান ফোসসহ ওই স্থানে অভিযান চালান। অভিযানে ক্লাব ঘরে জুয়া খেরার সময় উল্লেখিত ১২জন পেশাদারী জুয়াড়িকে গ্রেফতার ও তাদের নিকট থেকে ৫ হাজার ১০০ টাকা ও তিন সেট তাস উদ্ধার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনাচর্জ রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


Facebook Comments Box


Posted ৫:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!