রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে সরকারি বই চুরি করে পালানোর সময় তিন নারী চোর আটক

শুক্রবার, ১৯ মে ২০২৩
192 বার পঠিত
আদমদীঘিতে সরকারি বই চুরি করে পালানোর সময় তিন নারী চোর আটক

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন চত্বরের গুদাম থেকে সরকারি বই চুরি করে পালানোর সময় জনতা তিন নারী চোরকে আটক করে থানায় সোর্পদ করেছে।

আজ শুক্রবার (১৯ মে) সকালে আদমদীঘি উপজেলা ক্যাম্পাসেএ ঘটনা ঘটে। আটক নারীরা হলো- জয়পুরহাট জেলা সদরের সাগরপাড়ার মৃত হযরত আলীর স্ত্রী রশিদা (৩২) একই এলাকার নূর ইসলামের স্ত্রী আঙ্গুরী খাতুন (৩৩) ও ভটু হোসেনের স্ত্রী আয়শা খাতুন (২৭)। এ ঘটনায় আদমদীঘি থানায় চুরি মামলা হয়েছে।


স্থানীয়রা জানায়, শুক্রবার সরকারি ছুটি থাকার সুযোগে সকালে ওই তিন নারী চোর আদমদীঘি উপজেলা ক্যাম্পাসের ভিতরে ঢুকে পরিত্যক্ত প্লাষ্টিকের বোতল কুড়ানোর কৌশলে সরকারি গুদাম ঘরের জানালার পাল্লা খুলে তারা বিপুল সরকারি বই চুরি করে প্লাস্টিক বস্তায় ভরে পালাচ্ছিল। তারা বই গুলো চুরি করে উপজেলা যুব উন্নয়ন অফিসের গেটের সামনে এলে স্থানীয় জনতা তাদের আটক করে। এরপর তাদের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে অষ্টম শ্রেনীর ৯৯টি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বই, ২২টি আকাইদ ও ফিকহ বই, ৮টি কর্ম ও জীবনমুখী শিক্ষা বই, ৬টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এবং ১টি গনিত বই পাওয়া যায়। পরে আটককৃত তিন নারী চোরকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

আদমদীঘি থানার এসআই তারেক হোসেন জানান, আটক নারী চোরেরা বেশ কিছু ধরে সান্তাহার চা-বাগান মহল্লায় বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে চুরিসহ নানা অপকর্ম করে আসছিল। আটককৃত তিন নারী চোরের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


Facebook Comments Box


Posted ৮:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ মে ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!