রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে কাভার্ড ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল পিতা-পুত্রের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
186 বার পঠিত
আদমদীঘিতে কাভার্ড ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল পিতা-পুত্রের

বগুড়া-নওগাঁ মহাসড়কে পিকআপ কাভার্ড ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহি পিতা-পুত্রের। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ৯টায় বগুড়ার আদমদীঘির অদুরে ইন্দইল ব্রিজের নিকট। নিহত মোটরসাইকেল আরোহি আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার সহকারি মৌলভি শিক্ষক উপজেলা লক্ষীকোল গ্রামের মাও: জাহিদুর রহমান (৪৭) ও তার বাবা লোকমান আলী (৭২)। পুলিশ মরদেহ উদ্ধার ও পিকআপ কাভার্ড ভ্যান আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির লক্ষীকোল গ্রামের আদমিয়া ফাজিল মাদরাসার সহকারি মৌলভি শিক্ষক মাও: জাহিদুর রহমান (৪৭) ও তার বাবা লোকমান আলী (৭২)বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আদমদীঘি মাদরাসায় আসার সময় বেলা সাড়ে ৯টায় আদমদীঘি অদুরে ইন্দইল ব্রিজের পেঁৗছিলে বিপরীত দিক থেকে আসা নওগঁাগামী ঢাকা মেট্রো-ম-১১-৬৭৮৬ নম্বর স্টেডফাস্ট নামের কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল অরোহি পিতাপুত্র ছিটকে পড়ে ঘটনাস্থলেই পিতা লোকমান আলী নিহত ও আদমদীঘি হাসপাতালে নেয়ার পর পুত্র শিক্ষক জাহিদুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানগাড়ী আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Facebook Comments Box


Posted ৭:০০ অপরাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!