রবিবার ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আদমদীঘিতে র‌্যাবের অভিযানে ১৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
200 বার পঠিত
আদমদীঘিতে র‌্যাবের অভিযানে ১৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ কেজি ৮ গ্রাম গাঁজা ও একটি পিকআপ গাড়ীসহ হেলাল (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। গত সোমবার (২৪ এপ্রিল) বিকেলে ৪টায় আদমদীঘি সদরে গোহাট বাজারস্থ একটিন ফুড কর্ণার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। হেলাল ব্রাক্ষনবাড়িয়া জেলার আখাউড়া থানার মনিঅন্ধ গ্রামের মৃত আহম্মদ হোসেনের ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-১২ পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।


র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প সুত্রে জানা যায়, গত সোমবার বিকেলে আদমদীঘি সদরের গোহাট বাজারে এক ব্যক্তি মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রির জন্য অবস্থান করছে। এমন গাপন সংবাদের ভিক্তিতে বিকেলে সাড়ে ৪ টায় র‌্যাব-১২-এর একটি অভিযানিক দল আদমদীঘি সদরের গোহাটি বাজারস্থ এএফসি ফুড কর্ণার এন্ড কফি শপ দোকানের সামনে অভিযান চালিয়ে হেলাল নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন। এরপর তার নিকট থেকে একটি পিকআপ গাড়ী, ১৪কেজি ৮ গ্রাম গাঁজা, ২টি সীমকার্ডসহ মোবাইল ফোন জব্দ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।


Facebook Comments Box


Posted ৯:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!