শনিবার ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বাস চাপায় ভ্যানচালক নিহত; আহত পিতাপুত্র

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩
162 বার পঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলায় বাস চাপায় ওমর আলী (৫৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছে। এ সময় ওই ভ্যানের যাত্রী শিশুপুত্র ও তার বাবা আহত হয়েছে। নিহত অটোভ্যান চালক ওমর আলী উপজেলার নসরতপুর ইউপির ডুমুরীগ্রাম উত্তরপাড়ার মোসলেম উদ্দিনের ছেলে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়া-নওগঁা মহাসড়কের আদমদীঘির অদুরে জয় ফিলিং স্টেশনে কাছে এ দুর্ঘটনাটি ঘটে।


প্রত্যক্ষদোষীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওমর আলী যাত্রী নিয়ে মুরইল বাজারে যাবার সময় মহাসড়কের জয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে পেঁৗছিলে তার অটোভ্যানের এক্সেল আকস্মিক ভেঙ্গে সড়কে ছিটকে পড়ে যায়। এসময় নওগঁাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওমর
আলী নিহত হয়। ওই অটোভ্যানের যাত্রী ৩ বছরের শিশুপুত্র মিনহাজ তার বাবা ফারুক হোসেন আহত হয়। আহতদের আদমদীঘি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।


Facebook Comments Box


Posted ১১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

Alokito Bogura |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

উপদেষ্টা সম্পাদক
শহিদুল ইসলাম সাগর
চেয়ারম্যান, বিটিইএ

প্রতিষ্ঠাতা ও প্রকাশক
এম.টি.আই স্বপন মাহমুদ

বার্তা, ফিচার ও বিজ্ঞাপন:
+৮৮০ ১৭৫০ ৯১১ ৮৪৫
ইমেইল: alokitobogura@gmail.com

বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন কর্তৃক নিবন্ধিত।
তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
error: Content is protected !!